Posts

Showing posts from May, 2025

প্রশান্ত বারিক

জন্মভূমি , শতকোটি ভূমিষ্ঠ প্রণাম বাংলা মা আমার প্রশান্ত বারিক পাকা ধানের ক্ষেতে হেসে উঠল শীতের সকাল ঝলমলিয়ে উঠল বাংলার শ্যামলা বধুটির নাকের নথ আদুলপায়ের পাতায় ঝুনুক ঝুনুক অহংকারী নূপুরের ধ্বনি সেই পায়ে চুমা খায়ে লতাগুল্স দূর্বাদল দোণফুল শুষনি হেলেঞ্চা.... এই তো অনন্ত লক্ষী মা আমার __ ললাটে ও কপোলে লেগে আছে অপার লালিমা। মুক্তোশুত্র দাঁতে শালুখনাল চিবোতে চিবোতে __ প্রকৃতির আদিছন্দে হেটে যান চিরচেনা আলপথ ধরে __ পিছে পিছে তার টলোমলো পায়ে ছুটে আসছে উলঙ্গ এক শিশু ... এই অন্্রাণেও তার শীত করে না দুরন্ত আলচিতি খরিশেরা দংশায় না তার ছোটা ছোটা পায়ের আঙ্ল__ চাষার ছেলে চাষা সে অনাদিকালের ভূমিপূত্র পূর্বজের অস্থিমজ্জা রক্ত ঘাম আর এই পৃথিবীর বহুবর্ণ মাটি দিয়ে গড়া এই সজল শ্যামল অন্নদা বাংলার __ এই কাঁকুরে লাল ভৈরবী বাংলার চির বিদ্রোহী সন্তানের বিনাশ নেই __ সে তো অন্তহীন অমর.... তার বলিষ্ঠ নাঙ্গা পায়ের ছাপ ধান পাট আলু পেঁয়াজ হলুদ লঙ্কার খেতে, শাল মহুল গণহার কেন্দুর আদিম জঙ্গলে শালবনী জামবনী বান্দোয়ান গোয়ালতোডের লাল প্রান্তরে অসম যুদ্ধের রক্তাক্ত মহড়ায়..... দুই চিরন্তনী মৃন্ময়ী মা আমার - ...